নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে যোগদান দেওয়ার পর থেকেই একের পর এক জনকল্যাণ মূলক কাজ করেই চলেছে। তার মধ্যে একটি হলো ডিজিটাল ইন্ডিয়া। আর সেই স্বপ্নকে সফল করতে সুযোগ এনে দিচ্ছে গুগল ও সিসকো। এবার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট পরিষেবা। এর আগে গুগল সংস্থা রেলটেল, টেলিকম আর্ম অব ইন্ডিয়ান রেলওয়ে-এর সঙ্গে যৌথভাবে ভারতের প্রায় চারশোটি রেলওয়ে ষ্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই দিয়েছে। এবার সিসকো আর গুগল মিলিত হয়ে ভারতের মোট ৫০০ টি জায়গায় হাই কোয়ালিটির ওয়াই-ফাই বিনামূল্যে পরিষেবা দেবে। যার মধ্যে বেঙ্গালুরুর ২৫টি জায়গায় চালু হয়ে গিয়েছে। এই পরিষেবা পাওয়া যাবে পাবলিক প্লেসে যেমন বাস স্টপ, হাসপাতাল এবং সরকারি সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে বাদ বাকি ৪৭৫ টি জাগায় এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যারাকপুরের সভা থেকে ফের ডিএ ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ…
রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে…
স্মার্টফোনের বাজারে এবার বড় চমক দিল Vivo। সাশ্রয়ী দামের মধ্যেই প্রিমিয়াম ফিচার্স নিয়ে ভারতে লঞ্চ…
এলপিজি সিলিন্ডার নিয়ে প্রতারণা ও কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ নিল গ্যাস সংস্থাগুলি। এখন থেকে গ্যাস…
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।…
উত্তরে বৃষ্টি আর দক্ষিণে তাপপ্রবাহ—দুইয়ের চাপে নাজেহাল বঙ্গবাসী। তবে এর মধ্যেই স্বস্তির খবর, ফের সক্রিয়…