দিদিকে বলোর পাল্টা বিজেপির নতুন ওইয়েবসাইট দিদিকে ঝাড় ডট কম!

রাজীব ঘোষ : রাজ‍্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতা দখলের লক্ষ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পদ্ধতিতে দলকে চাঙ্গা করতে চাইছেন।ইতিমধ্যে দিদিকে বলো পোর্টালের মাধ্যমে রাজ‍্যের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরী করছেন।তাদের অভাব, অভিযোগ সম্বন্ধে জানতে চাইছেন।দলের বিধায়ক,নেতা কর্মীদের এই দিদিকে বলোর প্রচার করার জন্য সাংবাদিক বৈঠকের নির্দেশ দিয়েছেন।মানুষের সঙ্গে কথা বলতে গ্রামে গিয়ে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা থেকে রাত্রিবাস করতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মতোই তৃণমূল মানুষের ক্ষোভ কমাতে মাঠে নেমেছে।তৃণমূলের এই পদক্ষেপের পর বিজেপি নেতারা বলছেন, দিদিকে তো বলা হবে, কিন্তু দিদি শুনবে তো?এবার বিজেপি প্রভাবিত একদল সফটওয়্যার প্রশিক্ষণপ্রাপ্ত যুবক রাজ‍্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চ‍্যালেঞ্জ করে একটি নতুন ওয়েবসাইট তৈরী করেছেন।সেই ওয়েবসাইটটি হলো www.didikejharo.com রাজ‍্যের মানুষ স্বত:স্ফুর্তভাবে ওই ওয়েবসাইটে মমতার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বলে জানিয়েছেন,যারা ওই ওয়েবসাইট তৈরী করেছেন তারা।

কয়েক দিন আগে ওই ওয়েবসাইট তৈরি হয়েছে।তার মধ্যে, ১০ লক্ষ মানুষ www.didikejharo.com ওয়েবসাইটটি দেখেছেন।এই সংখ্যাটা প্রতিদিন বাড়ছে।ওয়েবসাইট যারা তৈরী করেছেন, তাদের কথায়, মমতার আমলে পশ্চিমবঙ্গ বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়েছে।রাজ‍্যের মানুষের ক্ষোভ বাড়ছে।জনগণ এই ওয়েবসাইটে তাদের ক্ষোভ জানাতে পারবেন।তৃণমূল কংগ্রেসের সরকারকে পাল্টা রাজনৈতিক চাপে ফেলাই এর মূল উদ্দেশ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026