দুর্গাপুরের এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাবা ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন।তাকে কিছুদিন আগে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়।এই বসিয়ে দেওয়ার ব্যাপারে ওই শ্রমিকের ছেলে এলাকার সক্রিয় তৃণমূল কর্মীর সঙ্গে দুর্গাপুরের বরো চেয়ারম্যান তথা এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে গন্ডগোল হয়। এরপর দিদিকে বলো কর্মসূচিতে অংশ নিয়ে ওই তৃণমূল কর্মী পুরো বিষয়টি জানান।
তারপরেই ওই তৃণমূল নেতার সাগরেদরা রাত্রিবেলায় ওই তৃণমূল কর্মীর ওপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। দিদিকে বলোতে ফোন করায় অভিযুক্ত নেতার সাগরেদদের হাতে তৃণমূল কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, এই ধরনের ঘটনায় যদি দলের কেউ যুক্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্হা নেওয়া হবে।ইতিমধ্যে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদি দিদিকে বলো কর্মসূচিতে অভিযোগ জানানোর পর অভিযুক্ত ব্যক্তি যদি এলাকার তৃণমূল নেতা হন এবং অভিযোগকারীর উপর চড়াও হয়ে আক্রমণ করেন, তাহলে আগামী দিনে মানুষ ফোন করে দিদিকে বলোতে অসুবিধার কথা জানাতে চাইবে না।ফলে যে কারণে এই কর্মসূচি তৈরী করা হয়েছে, তার সাফল্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। যেখানে দলনেত্রীর নির্দেশে তৃণমূল নেতাদের এই কর্মসূচি নিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা সেখানে তাদের এই ধরনের ভূমিকা ঠিক নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…