দুটো অ্যাপ ইন্সটল করেই বাড়িতে বসে হয়ে যাবে গ্যাসের বায়োমেট্রিক আপডেট, জানুন কিভাবে

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সঙ্গে গ্রাহকের বায়োমেট্রিক আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এলপিজি বন্টনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সরাসরি গ্রাহকদের কাছে এই নির্দেশ এখনো পর্যন্ত না এলেও যারা গ্যাস এজেন্ট রয়েছেন তাদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক তারা আপডেট করানোর কাজ শুরু করে দিয়েছেন। জানা যাচ্ছে যদি নির্দেশিকা অনুযায়ী এই কাজটা না করা হয় তাহলে কিন্তু গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে।

কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে যাতে প্রতিটি গ্রাহককে ৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে এই কাজটি করতে হবে বলে জানানো হয়েছে। সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে গ্রাহকরা বঞ্চিত না হতে পারেন। আর সেই কারণে প্রতিদিন গ্যাসের দোকানের সামনে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষরা। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই আপডেট করার কাজ করছেন। অনেক সময় লাইনে দাঁড়ানোর পরেও এই কাজটা করা যাচ্ছে না কারণ সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে আপনাকে এমন একটা পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই কাজটা করতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

আপনি যদি নিজের মোবাইল থেকে বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে আপনাকে দুটি অ্যাপ ইন্সটল করতে হবে আপনার মোবাইলে। এর মধ্যে প্রথমটি হলো INDIAN OIL ONE এবং দ্বিতীয়টি হল AADHAAR FACERD। অ্যাপ দুটি ইন্সটল করার পরে প্রথমে আপনাকে দেখতে হবে যে এই অ্যাপ আপনার মোবাইলে কাজ করছে কিনা। যদি কাজ করে তাহলে আপনাকে প্রথমে ইন্ডিয়ান অয়েল এর অ্যাপে সঠিকভাবে লগইন করতে হবে। যদি আপনার প্রোফাইল না থাকে তাহলে আপনাকে প্রোফাইল বানাতে হবে। তারপরে আপনাকে সঠিক একাউন্টে লগইন করতে হবে।

আপনি লগইন করার পরে অ্যাপের উপরে তিনটি দাগ দেখতে পাবেন। সেখানে রয়েছে মেনু অপশন। এই মেনু অপশন থেকে আপনাকে মাই প্রোফাইল অপশনে যেতে হবে। এরপর আপনার কাছে একটি নতুন পেজ খুলবে এবং সেই পেজ নিজের দিকে স্ক্রল করলে সেখানে আপনি REKYC নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে একটি শর্ত দেওয়া হবে এবং সেখানে আপনাকে টিক দিতে হবে এবং তারপর মোবাইলটি আপনার মুখের সামনে ধরতে হবে। যেভাবে আপনারা সেলফি তোলেন সেভাবে আপনাকে মোবাইলটা ধরতে হবে এবং চোখের পাতা একবার বন্ধ করে খুলে দিতে হবে। তাহলেই নিজে থেকে ছবি নিয়ে নেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এরপর ইন্ডিয়ার অয়েল সংস্থার সার্ভারে এই ছবি আপলোড হয়ে যাবে। এরপরে আপনি আপনার বায়োমেট্রিক আপডেট হলো কিনা সেটা চেক করতে পারবেন। আপনি যদি এই কেওয়াইসি স্ট্যাটাস চেক করে রাখেন , তাহলে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার বায়োমেট্রিক আপডেট করিয়ে ফেলতে পারবেন আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না।

BharatBarta Desk

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026