নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীর নিয়ে যে বড় ধরনের পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার তার পূর্বাভাস ছিলই। কয়েকদিন ধরে ভূ-স্বর্গে অতিরিক্ত সেনা মোতায়েন সেই ধারনাকে আরও মজবুত করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সেনা কর্তা, র আধিকারিক ও নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের পর একপ্রকার ঠিক হয়েই গিয়েছিল কাশ্মীরের ভাগ্য। বড় ধরনের অশান্তি আটকাতে প্রস্তুতির কোন খামতি রাখেনি কেন্দ্র সরকার।
সবদিক থেকে আঁটঘাঁট বেঁধেই আজ, সোমবার রাজ্যসভায় সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাতেই প্রস্তাব দেওয়া হল জম্মু ও কাশ্মীরকে ভেঙে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের। জম্মু ও কাশ্মীর পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে। এছাড়া লাদাখও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে। সূত্রের খবর, আজই কাশ্মীর নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে সরকারের এই পদক্ষেপে তীব্র চাপান-উতোর সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী রাজনৈতিক দলগুলি একে বিজেপির স্বৈরাচারী মনোভাবের প্রকাশ বলে উল্লেখ করেছে। বিজেপির প্রধান প্রতিপক্ষ জাতীয় কংগ্রেস সাংসদ, বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ বলেন, বিজেপি সংবিধানকে হত্যা করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…