টেক বার্তা

নতুন বছর শুরুর আগে ধামাকাদার অফার আনলো Jio, ২০২৫ টাকার রিচার্জ করে পাবেন আকর্ষণীয় অফার

নতুন বছরের আগমনে গ্রাহকদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে জিও। ২০২৫ সালকে স্বাগত জানাতে আম্বানির জিও সংস্থাটি ‘নিউ ইয়ার ওয়েলকাম’ নামক একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই নিউ ইয়ার স্পেশাল প্ল্যানের মূল্য রাখা হয়েছে ২০২৫ টাকা। এই প্ল্যানটি ১১ ডিসেম্বর থেকে চালু হয়েছে এবং গ্রাহকরা ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত রিচার্জ করতে পারবেন। এই প্ল্যান প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নতুন বছর স্পেশাল ‘নিউ ইয়ার ওয়েলকাম’ প্ল্যানের বৈশিষ্ট্য

জিও এর ২০২৫ টাকার ‘নিউ ইয়ার ওয়েলকাম’ প্ল্যানের বৈশিষ্ট্য হল এর মেয়াদ ২০০ দিন, যা অন্যান্য দীর্ঘমেয়াদি প্ল্যানের তুলনায় অনেক বেশি সুবিধাজনক। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ৪জি হাই স্পিড ডেটা দেওয়া হবে, অর্থাৎ মোট ৫০০ জিবি ডেটা। সঙ্গে, আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগও থাকছে, যা গ্রাহকদের আরও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।এছাড়া গ্রাহকরা সারা ভারতজুড়ে আনলিমিটেড ফ্রি কলিং এবং ন্যাশনাল রোমিং সুবিধা পাবেন। প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুযোগও মিলবে।

প্ল্যানের সাথে পাবেন অনলাইন শপিং এবং ফ্লাইট বুকিং কুপন

আপনাদের জানিয়ে রাখি, জিওর এই নতুন প্ল্যানটি বিশেষভাবে অনলাইন শপিং এবং ফ্লাইট বুকিংয়ে আগ্রহী গ্রাহকদের জন্য উপযুক্ত, কারণ এতে আজিও এবং সুইগির থেকে একাধিক কুপন সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা ৫০০ টাকা মূল্যমানের আজিও কুপন, ১,৫০০ টাকার ইজমাইট্রিপ কুপন এবং সুইগির ১৫০ টাকার কুপন পাবেন, যা তাদের অর্ডার বা ফ্লাইট টিকিট বুকিংয়ে কাজে আসবে। অন্যদিকে, এই প্ল্যানটি বর্তমানে জিওর সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান থেকে ৪৫০ টাকা কম, যা গ্রাহকদের বেশ কিছু টাকা সাশ্রয় করতে সহায়ক। বিশেষ করে যারা বর্তমানে অন্য কোনো প্ল্যান ব্যবহার করছেন, তাদের জন্য এটি একটি সাশ্রয়ী বিকল্প হতে পারে। নতুন বছরের শুরুতে তাদের জন্য এমন একটি অফার নিঃসন্দেহে আকর্ষণীয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026