রাজীব ঘোষ: পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেছেন।কলকাতায় তারা এই আন্দোলন সংগঠিত করতে না পেরে নদীয়ার কল্যানীতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসেছিলেন।শনিবার বিকেলে কল্যানী থানার পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের ধর্না বিক্ষোভ তুলে নিতে বলা হয়।কিন্তু শিক্ষকদের তরফে সেই ধর্না তুলতে অস্বীকার করা হয়।তার কিছুক্ষণ পরেই পুলিশ ওই আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করে।শিক্ষকরা প্রথমে কল্যানী স্টেশনে ধর্নায় বসলে পুলিশ সেখান থেকে তাদের তুলে দেয়।তারপর আন্দোলনকারী শিক্ষকরা কল্যানী বাস টার্মিনালে গিয়ে অনশন ধর্নায় বসেন।এদিন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কল্যানী থানায় গিয়ে ডেপুটেশন দিয়েছেন।
ইতিমধ্যে ব্যারাকপুরের সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং রাজ্যের পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারী শিক্ষকদের নিয়ে কল্যানী থানা ঘেরাও করেন।অর্জুন সিং বলেন, আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে এই ডেপুটেশনের ব্যাপারে পুলিশের কিছু করার নেই।যা করার নবান্ন করবে।পার্শ্বশিক্ষকদের ওপর নবান্নের নির্দেশেই পুলিশ লাঠিচার্জ করেছে।ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং আরও বলেন, আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশ শুধু লাঠিচার্জ করে নি।মহিলা পার্শ্বশিক্ষকদের শ্লীলতাহানি করেছে।এএসপি নিজে দাঁড়িয়ে থেকে আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাঠিচার্জ করিয়েছেন।মহিলাদের অপমান করিয়েছেন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংসদ অর্জুন সিং বলেন, রাজ্য সরকার আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের ওপর রোড-রোলার চালাতে চাইছে।এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন অর্জুন সিং।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…