নাটকের অবসান! সভাপতির পদে সোনিয়া!

নিজস্ব সংবাদদাতা: অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে সোনিয়া গাঁধীকে মনোনীত করল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। আজ ১২ ঘণ্টা ধরে চলা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে মনমোহন সিংহ, প্রিয়াঙ্কা গাঁধী বঢরা, আহমেদ পটেল, গুলাম নবি আজাদ ও পি চিদম্বরমরা পুনরায় সোনিয়া গাঁধীকেই সভাপতি হিসেবে বেছে নিয়েছেন।

এদিন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ বলেন, কংগ্রেসের সভাপতি পদে পুনরায় সোনিয়া গাঁধী মনোনীত হলেন। তবে তিনি স্থায়ীভাবে নির্বাচিত হননি। তিনি অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করবেন। কংগ্রেস সূত্রে খবর, যতদিন না পর্যন্ত ওয়ার্কিং কমিটি সভাপতি হিসেবে স্থায়ী কোনো মুখকে নির্বাচিত করেন, ততদিন পর্যন্ত অস্থায়ী সভাপতি হিসেবে সোনিয়া গাঁধীই থাকবেন। তবে জানা যাচ্ছে, সভাপতি নির্বাচন নিয়ে ডিসেম্বরের আগে আর কোনো ওয়ার্কিং কমিটির মিটিং হবে না। অতএব, এই বছরের শেষ পর্যন্ত দলের ভার সোনিয়ার হাতেই থাকবে।

লোকসভা ভোটে মোদী-শাহের জুটির কাছে ভরাডুবির পর কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গাঁধী। এমনকি পরবর্তী সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় গাঁধী পরিবারের কেউ থাকবে না বলে তিনি জানিয়েছিলেন। অবশেষে আজ ৭৭ দিনের মাথায় সভাপতি নির্বাচনের জন্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা উত্তর-পূর্ব, পূর্ব, উত্তর, পশ্চিম এবং দক্ষিণ এই পাঁচটি দলে ভাগ হয়েছিল। দিনভর আলোচনা করেও তাঁরা গাঁধী পরিবারের বাইরের কাউকে সভাপতি হিসেবে নির্বাচিত করতে পারেনি। অবশেষে পুনরায় তাঁরা রাহুল গাঁধীকেই দলের দায়িত্ব নিতে বলেন। কিন্তু রাহুল গাঁধী ওই পদে পুনরায় ফিরতে না চাইলে, সোনিয়া গাঁধী অন্তর্বর্তী সভাপতি হতে রাজি হন। অবশেষে ওয়ার্কিং কমিটি সোনিয়ার নামেই সিলমোহর বসায়।

প্রায় দু’বছর পর সভাপতি পদে পুনরায় সোনিয়ার উঠে আসা এবং গাঁধী পরিবারের বাইরের কাউকে সভাপতি হিসেবে মনোনীত না করতে পারায় রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠছে। একদিকে বলা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা এতদিন ধরে চিৎকার করে বলে আসত, গাঁধী পরিবারের বাইরে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আজকের কংগ্রেসের এই অবস্থান দেখে মনে হচ্ছে সেই কথাই সত্যি হতে চলেছে। অপরদিকে, ওয়ার্কিং কমিটির সামনে সোনিয়াই নিজের নাম প্রস্তাব দেওয়ায়, অনেকে মনে করছেন সভাপতি নির্বাচন নিয়ে নাটক করছে কংগ্রেস। কারণ সেই যদি ঘুরেফিরে নিজের মতের কথাই জানায় সোনিয়া, তবে এতদিন কেন চুপচাপ ছিল। সবমিলিয়ে সভাপতি নির্বাচন নিয়ে ঘরে বাইরে সমালোচনায় বিদ্ধ কংগ্রেস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026