Categories: নিউজ

নিউজ অ্যাঙ্কর মুসলিম, দেখে হাত দিয়ে মুখ ঢাকলেন নেতা!

রাজীব ঘোষ : একটি নিউজ চ‍্যানেলের অনুষ্ঠানে জোম‍্যাটোর ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন দক্ষিণপন্হী সংগঠন হাম হিন্দুর নেতা অজয় গৌতম।মুসলিম খাবার পরিবেশককে বয়কটের পর এবার খবর সম্প্রচারের সময় অজয় গৌতম যখন জানতে পারেন, খবর সম্প্রচারক মুসলিম, তখন তিনি নিজের মুখ ঢাকেন।ওই নিউজ চ‍্যানেলের পুরো অনুষ্ঠানে তিনি হাত দিয়ে মুখ ঢেকে থাকলেন।যার জেরে কটাক্ষ করে ক্ষোভে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া।

২০১৫ সালে অজয় গৌতম হাম হিন্দু নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।এই সংগঠনের নিজস্ব ওয়েবসাইট রয়েছে।সেই ওয়েবসাইটে সংগঠনের উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে।মুসলিমদের তুষ্ট করার রাজনীতির বিরুদ্ধে তারা।এই সংগঠনের একমাত্র লক্ষ্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা।একথা জানিয়েছে তারা।ওই নিউজ চ‍্যানেলের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়।কিছুক্ষণের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।এই ধরনের আচরণের নিন্দা করে ব‍্যবস্হা গ্রহণ করার দাবি ওঠে।

ওই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে ভয়াবহতা প্রকাশ করা হয়েছে।তারা বলেন, সাংবাদিকতার নীতিশাস্ত্র এই ধরনের অঙ্গভঙ্গিকে কখনও জায়গা দেয় না।প্রসঙ্গত কিছুদিন আগে এক অহিন্দু ডেলিভারি বয় খাবার ডেলিভারি করায় জোম‍্যাটোর সেই অর্ডার বাতিল করে দেন মধ‍্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্লা।

তার প্রেক্ষিতে জোম‍্যাটোর পক্ষ থেকে জবাব দেওয়া হয়।আবার অমিত শুক্লার অভিযোগের পাল্টা টুইটে জোম‍্যাটোর কর্নধার লেখেন খাবারের কোনো ধর্ম হয় না।তিনি লেখেন, আমরা ভারতবাসী হিসেবে গর্বিত।সেই ঘটনার পর এই সংবাদ মাধ্যমের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026