খুঁজে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী দেবশ্রী রায়কে। গত ১৪ ই আগস্ট থেকে নিখোঁজ রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। বুধবার শোভন চট্টোপধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের দিন দিল্লির বিজেপি অফিসে চলে গিয়েছিলেন তিনি। যদিও সেটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে যে তিনি কী ভাবে দিল্লির বিজেপি অফিসে চলে গিয়েছিলেন। যদিও শোভন বেঁকে বসাই সেইদিন তাঁকে দলে নেয়নি বিজেপি। তারপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোন বা মেসেজেও পাওয়া যাচ্ছে না তাঁকে। তাঁকে ঘিরে প্রশ্ন ক্রমেই বাড়ছে। সেখান থেকে গেলেনই বা কোথায়, কেনই বা ফোনে বা মেসেজে ধরা যাচ্ছে না তাঁকে। শুক্রবার বারবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন দিনভর সুইচড অফ বলেছে। তাঁর বাড়ির লোকজনও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কোথায় আছেন কেউ জানেনা।
অন্য একটি নম্বরে ফোন করলে তাঁর দাদা মৃগাঙ্ক রায় ফোনটি ধরে বলেন, ‘‘দেবশ্রী কোথায় আছে জানি না। ওর নম্বরে ফোন করুন। আমার সঙ্গে কোনও কথা হয়নি দেবশ্রীর।’’ তাঁর নম্বরে হোয়াট্সঅ্যাপ করলে সেই মেসেজ রাত পর্যন্ত ডেলিভার্ড হয়নি। দেবশ্রীর হোয়াট্সঅ্যাপে লাস্ট সিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…