জন্মদিন আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। এই দিনটিতেই প্রথমবার আমরা আমাদের মায়ের কোলে উঠেছি। যে মানুষটার পেটের ভেতর থেকে 9 মাস ধরে অনুভব করেছি ঠিক সেই মানুষটার কোলে সেই দিন আমরা উঠেছি। জন্মদিন নিয়ে বাচ্চা থেকে বড় সবারই একটা উৎসাহ থাকে। জন্মদিন আসার দু-তিন মাস আগে থেকেই আমরা দিন গুনতে শুরু করি কবে আসছি আমাদের র্বাথ ডে। আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের প্রত্যেক বারের জন্মদিন একটু অন্যরকম কিছু করবার। যা সবার জন্মদিন থেকে একটু হলেও আলাদা করে দেয়।
ভারতের উত্তরপ্রদেশে এমন এক বিরল ঘটনা দেখা গিয়েছে যা দেখে সবার টনক একেবারে নড়ে গেছে। সম্প্রতি এক ভিডিওতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের এক যুবক বন্দুক দিয়ে গুলি করে তার জন্মদিন সেলিব্রেট করছে। তরুণটি সেই ভিডিও ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রতিটি সামাজিক যোগাযোগে বেশ ভাইরাল হয়ে শোরগোল ফেলে দিয়েছে।
গত বুধবার উত্তর প্রদেশের বাগপত জেলার সারুরপুর খেরকি গ্রামে এই যুবক কেকে গুলি করে তার জন্মদিন পালন করেছে। কলকাতার এক দৈনিক পত্রিকা আনন্দবাজার পত্রিকায় তাদের অনলাইন প্রতিবেদনে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এই পত্রিকায় দাবি করেছে যে, এই অভিনবত্ব ভাবে জন্মদিন সেলিব্রেট করাতে চারিদিকে বেশ আতঙ্কের ছায়া নেমে এসেছে।
ভিডিওটিতে দেখা গিয়েছে যে, প্ল্যানমাফিক সেই ছেলেটির সমস্ত বন্ধু একত্রিত হয় র্বাথ ডে সেলিব্রেশন এর জন্য প্রস্তুত ।আর সেই সময় ছেলেটি একটি দেশি পিস্তল হাতে নিয়ে আকাশে শুট করে তারপর কেক কাটছে। এরপর তার সমস্ত বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাই।
এই সমস্ত কিছু দেখবার পর বাগপত এলাকার পুলিশদের টনক নড়ে যায়। উনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এবং ব্যবহার করবার অভিযোগের খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে ।তবে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তারা এখনও গ্রেপ্তার হয়েছে কিনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…