সুরজিৎ দাস: নাম রামেশ্বর গুর্জর মধ্যপ্রদেশ এর ১৯ বছর বয়সী এই যুবক রীতিমত সাড়া ফেলে দিয়েছেন নেট দুনিয়ায়। খালি পায়ে পীচের রাস্তার উপর ১০০ মিটার দৌড়ে কভার করলেন মাত্র ১১ সেকেন্ডে। এই ভিডিও ইন্টারনেটে আপলোড হতেই ক্রমেই তা ভাইরাল রূপ নেয়। গ্রামের এই স্বল্প শিক্ষিত ছেলের প্রতিভা দেখে অবাক স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি এই ভিডিওটি দেখার অনুরোধ করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু কে। ক্রীড়ামন্ত্রী নিজে এই ভিডিও টি দেখেন ও শিবরাজ সিং চৌহানকে জানান এই যুবককে তার কাছে পাঠাতে এবং রামেশ্বর নামের এই যুবকের পরবর্তীকালে উন্নত ট্রেনিং এর ব্যবস্থা তিনি করে দেবেন বলেও জানিয়েছেন। সঠিক ট্রেনিং ও উন্নত পরিকাঠামো ব্যবস্থায় নিজেকে ট্রেন করতে পারলে ভবিষ্যৎ এই যুবক যে ট্রাকে ঝড় তুলবে না সেটা কে বলতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…