নেতাদের ফোনে পরামর্শ প্রশান্ত কিশোরের, ঠিক তিনি কি জানালেন!

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারেনি। তারপর বিরোধী হিসেবে উঠে এসেছে দেশ শাসিত বিজেপি সরকার। তারপর দলের মধ্যে ভাঙ্গন শুরু হয়েছে, দলের অন্দর থেকে বেরিয়ে এসেছে একের পর এক ক্ষোভ, একাধিক নেতাদের বিজেপিতে যোগ। সবমিলিয়ে তৃণমূল এখন ২০২১ এ নিজের গদি টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ড্যামেজ কন্ট্রোল এর দায়িত্ব দিয়েছেন প্রশান্ত কিশোরকে।

তাই দলীয় কাজের খোঁজ নিতে নেতা–নেত্রীদের ফোন করে কথা বললেন তিনি। পশ্চিম মেদিনীপুর এর জেলা সভাপতি, গড়বেতার ব্লক সভাপতি, গোয়ালতোড়ের ব্লক সভাপতি সহ আরও অনেককে ফোন করেন প্রশান্ত কিশোর। প্রশান্তের ফোন পেয়ে আর দেরি করেননি গোয়ালতোড়ের ব্লক সভাপতি ভাস্কর। শনিবার সকালেই সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। তার পর ব্লক নেতাদের সঙ্গে নিয়ে ‘দিদিকে বলো’ কর্মসূচির স্টিকার, কার্ড, গেঞ্জি, লিফলেট বিলি করেন। ভাস্কর বলছেন, ‘‘প্রশান্তের নম্বর সেভ করে রেখেছি। দরকারে পরামর্শ নেব। ’’সাংবাদিক সম্মেলন ডাকা হচ্ছে কিনা, জনসংযোগ বাড়াতে কি করা হচ্ছে এই নিয়ে কথা বলেন সকলের সাথে প্রশান্ত কিশোর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026