পদ্মকে রুখে ঘাসফুল ফোটাতে নতুন সিদ্ধান্ত তৃণমূলের!

রাজীব ঘোষ : দলের অবস্থা বর্তমানে খারাপ।লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এক ধাক্কায় ২২ এ নেমে এসেছে।সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তৃণমূল পেলেও হিন্দু অধ‍্যুষিত এলাকায় যথেষ্ট খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের।বিরোধীদের মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষনের অভিযোগ বারবার উঠেছে।

মমতার নেতৃত্বাধীন রাজ‍্য সরকার ইমাম ভাতা দিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়কে তোষন করা হয় বলে একাধিক বার অভিযোগ উঠেছে।নির্বাচনে খারাপ ফলের পর তাই এবার বিজেপির পথেই হাটতে চলেছে তৃণমূল।শুক্রবার কলকাতার পুরোহিতদের সমাবেশে তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় রাজ‍্যের পুরোহিতদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।রাজীব বলেন, একটা রাজনৈতিক দল হিন্দু, ব্রাক্ষ্মনদের নিয়ে রাজনীতি করছে। তারা তাদের জন্য কোনো কাজ করে না। আমরা পুরোহিতদের ভাতা দেওয়ার ব‍্যবস্হা করবো।

তিনি পুরোহিতদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সংগঠিত হোন। এলাকা ভিত্তিক সংগঠন তৈরী করুন।হিন্দুদের সংঘবদ্ধ হতে হবে। নিয়মিত যাতে এই ভাতা প্রদান করা যায় সেই বিষয়ে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। রাজ‍্যের পুরোহিতদের তরফে বেশ কিছু দাবি জানানো হয়েছে। প্রবীণ পুরোহিতদের ভাতা প্রদান করতে হবে। গৃহহীন ব্রাক্ষ্মনদের বাসস্থানের বন্দোবস্ত করতে হবে।পুরোহিতদের বীমার ব‍্যবস্হা করতে হবে।বিদ‍্যালয়ে সংস্কৃত শিক্ষা বাধ‍্যতামূলক করতে হবে।

পরিচয় পত্র দিতে হবে।এই সমস্ত দাবি নিয়ে পুরোহিতরা সরকারের কাছে জানিয়েছেন। এই বিষয়ে রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপির দেখানো পথেই হাটতে চলেছে তৃণমূল।রাজনৈতিক মহলের মতে, আগামী নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস হিন্দুদের জন্য নতুন প্রকল্প তৈরী করছে। কারন শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট দিয়ে রাজ‍্যের ক্ষমতায় যে ফের আসা সম্ভব নয় সেটা পরিস্কার বুঝে গিয়েছে তৃণমূল। তাই এখন নিত‍্যনতুন সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে তৃণমূল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026