পদ খোয়ালেন, অভিমানী বুম্বা দা!

দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল অবশেষে সেই জল্পনা সত্যি হল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে দায়িত্ব হারালেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। এবার অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান থেকে পদচ্যুত হলেন তিনি। তাঁর বদলে কমিটির চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী।

৯ অগাস্ট তারিখে রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে নতুন চেয়ারম্যানের নাম ঘোষনা করা হয়েছে। যদিও চলতি বছরের অ্যাপেক্স অ্যাডভাইসরি কমিটিতে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অরিন্দম শীল।

এবছর আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। তার ওপরে আবার রজত জয়ন্তী বর্ষ। তাই থাকছে অনেক চমক। এবারের চলচ্চিত্র উত্সব যে অন্যান্য বছরের থেকে কিছু টা আলাদা হবে তা বোঝাই যাচ্ছে। তাইতো আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

চেয়ারম্যান হিসেবে রাজ চক্রবর্তীর নাম ঘোষনা হওয়ার পর পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরকার পক্ষ থেকে এই দায়িত্ব যদি পান তাহলে তা সবরকম ভাবে পালন করার চেষ্টা করবেন বলে জানান। শুধু তাই নয় এবারের চলচ্চিত্র উত্সবকে আরও সমাদৃত করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026