পাপের প্রায়শ্চিত্ত করতেই ঘুরে বেড়াচ্ছেন, মমতা সম্পর্কে কী বললেন মুকুল?

রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।মুকুল রায় মমতার ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।রাজ‍্যের সব প্রাক্তন মুখ‍্যমন্ত্রীদের সঙ্গে তুলনা করে তার ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।মুকুল রায় এদিন বিধান রায়,প্রফুল্ল ঘোষ,সিদ্ধার্থ রায়ের কথা যেমন তুলেছেন, তেমনি জ‍্যোতি বসু,বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও তুলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার ভুল ইতিহাস বলেছেন। কোনো সময় তিনি বলেন কিটস ও গান্ধীজি লন্ডনে বৈঠক করেছিলেন।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল ১৯৪১ সালে।মমতা বলেন গান্ধীজিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস দিয়ে ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট অনশন ভঙ্গ করিয়েছিলেন, এই ধরনের ভুল ইতিহাস তিনি বলেছেন বলে অভিযোগ করেন মুকুল রায়।এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বক্তব্য ঢেকে রাখতেন তারা।আর এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন।সেটা করতেই সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন।

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ‍্যমন্ত্রী করতে জীবন বাজি রেখেছিলেন বলে জানিয়েছেন মুকুল রায়।পরে বুঝতে পারেন চোর তাড়াতে গিয়ে ডাকাত নিয়ে এসেছেন।বিজেপি নেতা মুকুল রায় আরো বলেন, দল চালানোর সময় মমতার ভুল কথা তারা ঢেকে রাখতেন।সেই পাপের প্রায়শ্চিত্ত করতে সারা রাজ‍্যে এখন ঘুরে বেড়াচ্ছেন।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026