প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশন পান এই সরকারি প্রকল্পে, জানুন পুরো ডিটেল

ভারত সরকার ভারতের নাগরিকদের জন্য মাঝেমধ্যে বেশ কিছু নতুন প্রকল্প নিয়ে আসা চেষ্টা করে, যেগুলি ভারতের প্রান্তিক জনতা কে সাহায্য করতে পারে। এই সমস্ত যোজনার মাধ্যমে ভারতের গরিবদের সাহায্য করার সম্পূর্ণ প্রচেষ্টা করে থাকে ভারত সরকার। এরকম একটি প্রকল্প নিয়ে আজকে হবে কথা। সম্প্রতি ভারত সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প সামনে নিয়ে আসা হয়েছে যেখানে আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে পারেন। এজন্য আপনাকে একটি বিশেষ একাউন্ট খুলতে হয়, যেখানে আপনারা প্রতিদিন কিছু টাকা ইনভেস্ট করলে আপনার বৃদ্ধাবস্থায় আপনার কোন রকম সমস্যা হবে না। প্রতিমাসে তিন হাজার টাকা করে পেনশন পাওয়ার জন্য আপনাকে প্রতিমাসে খুবই সামান্য পরিমাণ টাকা আপনার এই বিশেষ একাউন্টে যোগ করতে হবে। ভারত সরকারের বিশেষ প্রকল্পের নাম শ্রমযোগী মান ধন প্রকল্প।

এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার কাছে অবশ্যই থাকতে হবে আপনার নিজের আধার কার্ড এবং তার সাথেই থাকতে হবে চালু মোবাইল নম্বর। ব্যাংক একাউন্টের সঙ্গে যেন এই মোবাইল নম্বর কানেক্ট করা থাকে। ১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা এই প্রকল্পে নিবেশ করতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি, রিক্সা চালক থেকে শুরু করে, শ্রমজীবী মানুষ সকলেই এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। আপনি যদি শ্রমিক হন অথবা অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত তাহলেও আপনার এই প্রকল্পে নাম নথিভুক্ত করার যোগ্যতা রয়েছে। যে সমস্ত মানুষের মাসিক ইনকাম ১৫ হাজার টাকা থেকে কম, এই প্রকল্প তাদের জন্য।

এই প্রকল্পে আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা করে নিবেশ করতে হবে যদি আপনি আঠারো বছর বয়স থেকে এই প্রকল্প গ্রহণ করেন। অন্যদিকে যদি আপনি ৪০ বছর বা তার কিছু কম বয়স থেকে প্রকল্পে নিবেশ শুরু করেন তাহলে আপনাকে ২০০ টাকা প্রতি মাসে জমাতে হবে। তাহলেই আপনি ষাট বছর পরে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন। পাশাপাশি আপনারা এই প্রকল্প অনুযায়ী জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। তাহলে কোন একজনের মৃত্যুর পর সেই টাকা অন্য অ্যাকাউন্ট হোল্ডার এর কাছে যাবে।

এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে আপনার কাছে বেশ কিছু জরুরী ডকুমেন্ট থাকতে হবে যেমন আধার কার্ড, যেকোনো একটি পরিচয় পত্র, একটি চালু ব্যাংক একাউন্ট এবং পাসবুক, সঠিক পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং একটি পাসপোর্ট সাইজ ফটো। সমস্ত কিছু নিয়ে আপনি আপনার কাছের জনসেবা কেন্দ্রে গিয়ে জনসেবা কর্মীর সাথে যোগাযোগ করে এই প্রকল্পের জন্য এপ্লাই করতে পারেন। আপনাকে একটি এপ্লিকেশন ফর্ম দেওয়া হবে, ফর্ম সঠিকভাবে পূরণ করলেই আপনার একাউন্ট খুলে যাবে। তারপর আপনি এই অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট আউট বের করে নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন। এবং তারপর এই অ্যাকাউন্টে প্রতি মাসে নূন্যতম কিছু পরিমাণ টাকা নিবেশ করবেন। তাহলেই আপনার এই সরকারি অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এবং আপনি ৬০ বছর পর থেকে পেনশন পেতে থাকবেন।

BharatBarta Desk

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026