Categories: খেলা

প্রথম ম্যাচেই মোহামেডান কে উড়িয়ে দিয়ে ডুরান্ডের সূচনা করলো মোহনবাগান!

সুরজিৎ দাস : ১৩১ বছর পুরোনো বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ এইবার প্রথম বাংলায় আয়োজিত হয়েছিলো। প্রথম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিলো দুই বড়ো দল মোহনবাগান ও মোহামেডান। বর্ষনশিক্ত মাঠে শুরুতেই তিন বিদেশী ফ্রান মোরান্তে, সালভা চামোরা ও হোসেবা বেইতিয়া কে মাঠে নামিয়ে দেয় মোহনবাগান ফল ও মেলে হাতে হাতে। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান যার ফলে প্রথমার্ধের শেষেই সালভা চামোরার জোড়া গোলে এগিয়ে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধ থেকেই খেলায় ঝাঁঝ হারায় কিবু ভিকুনার দল এর সুযোগে আক্রমণে গতি বাড়ায় মোহামেডান। কিন্তু এদিন সুযোগ নষ্টের পশরা সাজিয়ে ফেলে সাদা কালো ব্রিগেড এর মধ্যেই একটি শট বারে লেগে ফিরে আসে খেলার শেষ অব্ধি খাতা খুলতে পারে নি সাদা কালো ব্রিগেড যদিও এর সিংহভাগ কৃতিত্ব শিলটনের পালের হাতেই। খেলা ২-০ গোলে শেষ হতেই উল্লাসে ফেটে পরে সবুজ মেরুন সমর্থকরা এদিন মোহন মাঝমাঠে হোসেবা বেইতিয়ার খেলা ছিলো চোখে পড়ার মতো। মূলত তার জন্যই সচল ছিলো মোহন মাঝ মাঠ এখন দেখার বাকি ম্যাচ গুলোয় ফুল ফোটাতে পারে নাকি সবুজ মেরুনের স্পানিশ ব্রিগেড।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026