ভারত বার্তা, ওয়েব ডেস্কঃ দিঘা থেকে উদয়পুর যাওয়ার পথে আচমকাই সায়েন্স সিটির সামনে একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করান তিনি। আর সেখানেই নিজের হাতে চা বানিয়ে সকলকে দিয়ে চা পান করান। সোমবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক সেরে দিঘা পৌঁছালেন মুখ্যমন্ত্রী। সেদিনই গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে দাওয়ায় বসে আড্ডার মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীকে দেখা গেল ‘চাওয়ালা’ রূপে। নিজের হাতে চা বানিয়ে দলীয় সমর্থকদের চা দেন। নিজেই চুমুক দেন তাতে। একই সঙ্গে আলাপ সারেন স্থানীয় মানুষদের সঙ্গে। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে চা বানানোর পাশাপাশি তিনি কথা বলছেন দোকানের মালিকের সঙ্গে। জেনে নিচ্ছেন, চা তৈরির সময় তিনি কী কী স্পেশ্যাল উপকরণ মেশান চায়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…