প্রেমে পড়লে মন ভালো থাকে নাকি খারাপ? কি বলছে বিশেষজ্ঞরা? জানতে অবশ্যই পড়ুন

প্রেমে পড়লে যে স্বাস্থ্যেরও উন্নতি হয় সেকথা অনেকেরই অজানা। তবে বিভিন্ন সমীক্ষায় বিষয়টি প্রমাণিত। প্রেমে পড়া মানেই যে মন ভাল থাকবে তা নয়। ভাল থাকাটা তখনই শুরু হয় যখন সম্পর্কটা সুস্থ স্বাভাবিক পরিনত রুপ পায়। আর মন ভাল থাকা মানেই জীবনযাপনের উন্নতি এ ব্যপারে নতুন করে বলার কিছু নেই। প্রেমের সম্পর্কে ভাল থাকলে জীবন যাপনের মাত্রায় নতুন রূপ আসে। সমস্ত ভালো না লাগা গুলো যেন ভালো লাগতে শুরু করে। যেমন ধরুন যিনি বেশি সাজগোজ করতেন না, তিনি হঠাৎই মাঝেমধ্যেই একটু সেজে ফেলেন। বারবার আয়না দেখা। যে খাবার মুখে রুচত না, সেই খাবারও প্রেমের ছোঁওয়ায় অমৃত লাগে। আর প্রেম করা মানেই মাঝেমধ্যে দু’জনে একসঙ্গে ভালমন্দ খাওয়া।

তাই ওজনের দোষ দিয়ে কি লাভ। গবেষণায় দেখা গিয়েছে এই প্রেমে ওজন বৃদ্ধির ব্যাপারে এগিয়ে রয়েছেন মহিলারা। ২০১২ সালে প্রকাশিত নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ওবেসিটি-র একটি গবেষণায় ৮০০০ হাজার বিবাহিত ও অবিবাহিত মানুষকে সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় দেখা গিয়েছিল যে বিয়ের প্রথম পাঁচ বছরে, একজন বিবাহিত মহিলার বছরে গড়ে ওজন বাড়ে ২৪ পাউন্ড। তবে এই ওজন বৃদ্ধি যে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই ঘটে তা নয়। সুখী বিবাহিত পুরুষের মধ্যেও এই ওজন বাড়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ সুস্থ প্রেমে বিষয়টা খানিকটা ছোঁয়াচে রোগের মতো। এই প্রবণতা একজনের মধ্যে শুরু হলে তা অন্যজনের মধ্যেও ছড়িয়ে পড়ে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026