রাজীব ঘোষ: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অক্টোবরে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই আমন্ত্রণ পত্রটি তুলে দেন।বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম বাংলাদেশ সফর।ভারত জাতীয় নাগরিক পঞ্জি (এন আর সি)-র মাধ্যমে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য উদ্যোগী হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এন আর সি-র মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফের বাংলাদেশে ফেরাতে উদ্যোগী হয়েছেন।সেই বিষয়ে বাংলাদেশ যাতে কোনো কিছু বলতে না পারে, তাই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন, জাতীয় নাগরিক পঞ্জি ভারতের অভ্যন্তরীন বিষয়।
এস জয়শঙ্কর এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেড় ঘন্টার আলোচনা করেন।তখন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিষয়ে আলোচনা হয়েছিল।সেই সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এন আর সি বা জাতীয় নাগরিক পঞ্জি ভারতের অভ্যন্তরীন বিষয়।এই ব্যাপারে সেখানে কোনও কথা বলার প্রয়োজন নেই।বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার আর্জি নিয়ে সম্প্রতি অসমের একটি সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল।সুপ্রিম কোর্টের নির্দেশে এন আর সি তৈরির কাজ শুরু হয়েছে।এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এস জয়শঙ্কর বৈঠক করেছেন।বাংলাদেশের আতিথেয়তার জন্য তাকে ধন্যবাদ জানান।ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিস্তার জলবন্টন চুক্তি নিয়েও ভারতের অবস্থান বদল হয় নি বলে জানিয়েছেন।জয়শঙ্কর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।তিনি লেখেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বাংলাদেশের অংশীদার হতে পেরে গর্বিত ভারত।বিদেশমন্ত্রী বঙ্গবন্ধুকে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…