Categories: খেলা

ফের আটকালো পালতোলা নৌকো!

সুরজিৎ দাস : ঘরের মাঠে আবার আটকাতে হলো মোহনবাগান কে কলকাতা লিগের ম্যাচে কাস্টমসের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ সবুজ মেরুন। ভরা গ্যালারির সামনে এদিন একটা অঘটন ঘটাতেই পারতো মোহনবাগান যার জন্য অনেকাংশ দায়ী মোহনবাগান রক্ষণ ও দলের ফিটনেস। প্রথমার্ধ এর শুরুতেই ২১ মিনিটে ফ্রান গোঞ্জালেসের চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় মোহনবাগান এরপরে আর গোল না পেলেও খেলায় মোহনাবাগানের প্রাধান্য বেশি ছিলো।

কিন্তু দ্বিতীয়ার্ধ এ ৬০-৬৫ এর পর দাঁড়িয়ে পরলো গোটা মোহনবাগান দল যার ফলে স্ট্যানলি, আদজা দের সাড়াশি আক্রমণে বিদ্ধস্ত হতে হলো দল কে গোলের নীচে শঙ্গর এদিন ভালো খেলার দরুন গোল মুখ খুলতে ৮৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাস্টমস কে। এর মাঝেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই দলের দুই ফুটবলার কিন্তু তাও প্রাধান্য বেশি ছিলো কাস্টমস এর খেলায় খেলার একদম অন্তিম মুহূর্ত এ স্ট্যানলির গোলে ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়েন দুই দল। যদিও রেফারি কে ঘিরে বিক্ষোভ দেখা যায় গ্যালারি জুড়ে, উড়ে আসে জুতো, জলের বোতল।

অপরদিকে কাস্টমস কোচ রাজীবের সাথেও তর্কে জড়িয়ে পরেন মোহন কোচ কিবু ভিকুনা। এদিন প্রশ্ন উঠলো মোহনবাগান দলের ফিটনেস নিয়ে প্রিসিজনে কি করেছে ফুটবলার রা? যার ফলে ম্যাচের ৬৫ মিনিটেই দাঁড়িয়ে পড়লো গোটা দল। এমনি কিছু বাছা বাছা প্রশ্ন উড়ে আসছে কিবু ভিকুনার দিকে। শেষ কয়েক দশকেও এতো হতশ্রী ভাবে লিগের শুরু করেনি সবুজ মেরুন। মোহনবাগান এখনো দুই ম্যাচ খেললেও তার সংগ্রহীত পয়েন্ট মাত্র ১। এই দল কোথায় গিয়ে শেষ করে সেটাই এখন দেখার

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026