চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর৷ EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার নিয়ম হয়ে গিয়েছে আরও সহজ৷ EPFO-এর থেকে নোটিশ জারি করে বলা হয়েছে, বিভিন্ন কোম্পানী গুলির কর্মীদের থেকে EPFO ফর্মের মাধ্যমে PF আবেদন জমা নিচ্ছে, যার ফলে EPFO-র ফিল্ড অফিসগুলিতে চাপ পড়ে যাচ্ছে প্রচুর৷ PF খানিকটা LIC প্ল্যানের মতো৷ PF-এ লগ্নির লাভ বোঝা যায় অবসরের পর৷ আগে লোকে চাকরির অবস্থান পরিবর্তন করলে PF-এর টাকা ট্রান্সফার করতেন৷
কিন্তু গত কয়েক বছরে PF তোলার আবেদন ফর্ম অনেক বেশি জমা পড়ছে, কারণ PF-এর টাকা তোলার পদ্ধতি হয়ে গিয়েছে অনেক সহজ। PF-এর টাকা তোলার ক্ষেত্রে কয়েকদিন আগে কিছু নিয়মে বদল আনা হয়েছে৷ এই নিয়ম অনুযায়ী অনলাইনেই আপনাকে PF তুলতে হবে। এই নিয়ম মতে যদি আপনার আধার নম্বরের সঙ্গে PF-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা থাকে, তাহলে PF তুলতে গেলে অফলাইনে আবেদন করতে পারবেন না৷
এক্ষেত্রে PF তুলতে অনলাইনে আবেদন করতে হবে৷ অফলাইন আবেদনে PF সেটলমেন্ট করতেও দেরি হচ্ছে৷ তাই EPFO চাপ কমাতেই অনলাইনে আবেদনের ক্ষেত্রে জোর দিচ্ছে৷ অনলাইনে আবেদন করতে হলে লিঙ্কে যেতে হবে৷
http://www.epfindia.com/site_en/
এর জন্য কোম্পানিতে PF উইথড্রল ফর্ম জমা দেওয়ার দরকার নেই৷ অনলাইনে আবেদন করলে ফিল্ড অফিসার সেটা ভেরিফাই করে নেবেন৷ আবেদনের পর কম দিনেই অ্যাকাউন্টে চলে যাবে PF-এর টাকা৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…