বাবা লোকনাথের এমন কিছু বাণী যা জীবনে চলার পথে আমাদের কাজে লাগবে!

লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথির দিনে তৎকালীন যশোর জেলায় বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহাকুমার চৌরাশি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামে পরিচিত। তার বাবার নাম রাম নারায়ন ও মায়ের নাম কমলা দেবী বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ পিতা-মাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি লোকনাথ কে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য 11 বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলীর হাতে তুলে দেওয়া হয় এসময় তার সঙ্গী হোন বাল্যবন্ধু বেণীমাধব ধীরে ধীরে বাবা লোকনাথ হয়ে উঠলেন একজন সিদ্ধপুরুষ।

আজকে আমরা জানব বাবা লোকনাথের এমন কিছু বাণী যা জীবনে চলার পথে আমাদের কাজে লাগে –

১) যাহারা আমার নিকট আসিয়া, আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আদ্র হয়, এই আদ্রতাই আমার দয়া ইহাই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়।

২) অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমি যে আমি যে কি কোন আমি কোনো মিত্রতা হইতে পারে না।

৩) সত্য এর মত পবিত্র আর কিছু নেই, সত্যিই স্বর্গ গমন এর একমাত্র সোপান রূপ সন্দেহ নেই।

৪) যে ব্যক্তি সকলের সুহৃদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী।

৫) অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোন লাভ নেই।

৬) গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না।

৭) যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যচারী উদারচিত্ত ভক্তিপরায়ন জিতেন্দ্রিয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন।

৮) আমিও তোদের মত খাই-দাই মল-মূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আর আমি জে কে আর কাকে সবাই তো ছোট ছোট চাওয়া নিয়ে ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে।

৯) দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব আমি গ্রহণ করবো দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি।

Written By – শ্রেয়া চ্যাটার্জি

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026