বিজেপিতে মানুষ যোগ দেওয়ায় দিলিপ ঘোষ যা বললেন, জেনে নিন তিনি কি বলেছেন!

রাজীব ঘোষ: সম্প্রতি উত্তর ২৪ পরগনার নৈহাটি এবং গারুলিয়া পুরসভার বেশ কিছু দলত‍্যাগী কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দিয়েছেন।তারপর রাজ‍্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেদিন বলেন, ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করার পর থেকে এলাকায় সন্ত্রাস শুরু হয়েছে।তৃণমূলের কাউন্সিলরদের ভয় দেখিয়ে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।সন্ত্রাসের জন্য তারা বাধ্য হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।কিন্তু তারা পরে বুঝতে পেরেছেন তৃণমূল তাদের আসল পরিবার।তাই তারা ফেরত এসেছেন।ফিরহাদ সেদিন আরও বলেন, বিজেপিতে দমবন্ধ অবস্থা।সেই কারণে কাউন্সিলররা ফের তৃণমূলে ফেরত আসছেন।

এদিন রাজ‍্য বিজেপির সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ বলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে মানুষ দলে দলে যোগ দিচ্ছেন।সত‍্যটা ধামাচাপা দিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিতে দমবন্ধ অবস্থা বলে দলের মধ্যে বাহবা নেওয়ার চেষ্টা করছেন।বারুইপুরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।এই অনুষ্ঠানে রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ,বিজেপির শিল্পীদের সংগঠনের নেত্রী ও ফ‍্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব উপস্থিত ছিলেন।

বারুইপুরের এই অনুষ্ঠানে দিলীপ ঘোষ আরও বলেন, রাজ‍্যের মানুষ বিজেপির কর্মযজ্ঞ দেখে যোগদান করতে চাইছে।তৃণমূলের এখন পড়ন্তবেলা।কিছুদিন পর এই দলে আর কেউ থাকবে না।এরপর তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আসায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় দল শক্তিশালী হবে।ভাঙড় সহ অন্যান্য এলাকা থেকে এদিন প্রায় তিন শত তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন।

লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পরে একাধিক তৃণমূল বিধায়ক, কাউন্সিলর সহ অন্যান্য নেতা কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন।তারপর কিছুদিন পরেই সেই দলত‍্যাগী কাউন্সিলররা ফের তৃণমূলে ফেরত এসেছেন।তবে রাজ‍্য জুড়ে বিজেপিতে যোগদানের ধারা এখনো দেখা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026