বিজেপির নো এন্ট্রি বোর্ড, দলে নিলো না তৃণমূল সাংসদকে

রাজীব ঘোষ : লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির অভাবনীয় সাফল্যের পর থেকেই তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতা কর্মীরা দলে দলে গেরুয়া শিবিরে যোগ দিতে শুরু করেছিলেন। রাজ‍্যের বেশ কিছু তৃণমূল বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, সমিতির সভাপতি, সদস্য থেকে শুরু করে নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করলেও অনেকেই পরে আবার সেই তৃণমূল কংগ্রেসেই ফিরে গিয়েছেন। বিজেপি তাদের দলের মধ্যে ধরে রাখতে পারে নি।

লোকসভা ভোটের পর রাজ‍্যের বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় সাত দফায় তৃণমূল ভাঙার ঘোষণা করেছিলেন। কিন্তু দেখা গিয়েছে, নির্বাচনে বিজেপির উত্থানের পর যারা তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন, সেই সমস্ত নেতাদের জনসমর্থন কতখানি রয়েছে, সেই বিষয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তৃণমূল থেকে এমন অনেক নেতাই বিজেপিতে যোগদান করেছেন যাদের উপর মানুষের যথেষ্ট ক্ষোভ রয়েছে। বীরভূমের তৃণমূল নেতা মনিরুল ইসলামের মতো মুখকে দলে আনার পর বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছিল। এতে রাজ‍্য বিজেপির মুখ পুড়েছে।

বিজেপির নেতৃত্ব সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন। বিজেপির অন্দরেই প্রশ্ন ওঠে, দাগীদের বিজেপিতে নেওয়ার পর মানুষ বলতে শুরু করেছে, তৃণমূল কংগ্রেসকে তাহলে সরিয়ে লাভ কী?সেই একই মুখ তো বিজেপিতে। তাই রাজ‍্য বিজেপি এবার থেকে যথেষ্ট সতর্ক হয়ে চলতে চাইছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চেয়ে একাধিক নেতাকে ফোন করেছেন এক তৃণমূল সাংসদ। গেরুয়া শিবিরে যোগ দিতে চাইছেন এক আলোচিত অধ‍্যাপিকাও। বিজেপি নেতৃত্ব মনে করছেন, এদের তেমন কোনো জনসমর্থন নেই। ফলে এদের দলে নিয়ে কী লাভ? রাজ‍্য বিজেপির নেতাদের মতে, এর থেকে যে নেতাদের জনসমর্থন রয়েছে তাদের দলে আনলে তাদের অনুগামীরা আসবেন। সব‍্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায় এলে তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। পাশাপাশি তাদের অনুগামীরাও দলে আসবেন।

কিন্তু যাদের রাজনৈতিক জনভিত্তিই নেই, তাদের নিয়ে বোঝা বাড়ানোর কী দরকার? তাই তৃণমূল কংগ্রেসের ওই মহিলা সাংসদ ও এক অধ‍্যাপিকা বিজেপিতে যোগ দিতে চাইলেও গেরুয়া শিবির তাদের উদ্দেশ্যে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিয়েছে। এই বিষয়ে রাজ‍্য বিজেপির সাধারণ সম্পাদকের বক্তব্য, তৃণমূল ও অন‍্যান‍্য দল ছেড়ে অনেকেই বিজেপিতে আসতে চাইছেন। অনেকে আসবেন। তবে কাকে নিলে দলের লাভ হবে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের মতো বিজেপি যে কাউকে দলে নিতে আগ্রহী নয়। ক্ষমতায় আসার পর তৃণমূল বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু নেতা কর্মীদের দলে নিয়েছিল। কোনো বাছবিচার না করেই তারা তাদের দলে জায়গা দিয়েছিল। কিন্তু বিজেপি এই বিষয়ে তাদের সাংগঠনিক নিয়ম মেনে চলতে চাইছে। দলের পক্ষে ভালো হবে, এরকম নেতা কর্মীদের নিতে চাইছে বিজেপি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026