বিজেপির প্রধান মুখ ইনিই, রাজ‍্যে ক্ষমতা দখলে বৈঠকে সিদ্ধান্ত

রাজীব ঘোষ : একুশের নির্বাচনের লক্ষ্যে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ‍্য বিজেপির সাংগঠনিক প্রস্তুতি চলছে।আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি।দুর্গাপুরে রাজ‍্য বিজেপির দুই দিনের চিন্তন বৈঠক চলবে রবিবার পর্যন্ত।দুর্গাপুরে এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ,প্রত‍্যেক জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।দলের শীর্ষ নেতৃত্বের প্রায় সকলেই উপস্থিত রয়েছেন।বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনে ১৮ টি আসনে বিজেপির সাফল্যের জন্য এবং রাজ‍্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দলের কর্মসূচি নিয়ে ছুটে বেড়ানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপ ঘোষ প্রশংসা পেয়েছেন।

বিজেপির দলীয় নিয়মানুযায়ী দিলীপ ঘোষ ইতিমধ্যে রাজ‍্যের সভাপতি হিসেবে প্রথম অধ‍্যায় শেষ করেছেন।বিজেপির দলীয় নিয়মে একজন সভাপতি তিনবছর থাকতে পারবেন।পরে আরো তিন বছর তিনি ওই পদে থাকতে পারেন।পরপর দুইবার বা একটানা ৬ বছর সভাপতি থাকার পর যেটা আগে হবে সেটাই সভাপতিত্বের শেষ দিন হিসেবে ধরা হবে।দিলীপ ঘোষের ক্ষেত্রে ২০২১ পর্যন্ত সভাপতির পদ থাকবে।তবে দিলীপ ঘোষ রাজ‍্য সভাপতির সঙ্গে সাংসদ হয়েছেন।তাই সাংসদ হিসেবে তাকে অনেক সময় সংসদে ব‍্যস্ত থাকতে হবে।

ফলে তার সভাপতির দায়িত্বে সাহায্য করার জন্য রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ থেকে কেউ আসবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার কাজের চাপ কমানোর জন্য জগৎপ্রকাশ নাড্ডাকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিলীপের নেতৃত্বেই চলবে বিজেপি।দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ‍্য বিজেপির প্রধান মুখ হিসেবে হিন্দুত্বের পোস্টারবয় দিলীপ ঘোষকেই চাইছে।পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুকুল রায় চানক‍্যনীতি চালিয়ে যাক,এটাও চায় দিল্লী।তবে অরবিন্দ মেনন এবং কৈলাস বিজয়বর্গীয়কে এক রাজ‍্যে ফেলে না রেখে বড় দায়িত্ব দিতে চায় বলে বিজেপি সূত্রে খবর।দলের শীর্ষ নেতৃত্ব ২০২১ সালের আগে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026