বিপাকে পড়ল পাকিস্তান, পাশে নেই এই দেশগুলো!

অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে বিভিন্ন ভাবে ভারতের বিরোধিতা করে আসছে পাকিস্তান। এমনকি যুদ্ধের হুঁশিয়ারিও ইমরান খানের সরকার। তবে, এ বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলো যে তাদের তা স্বীকার করে নিল পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বলেন, “কাশ্মীর ও পাকিস্তানের মানুষকে এ বিষয়ে অবগত থাকতে হবে যে, না কেউ তাদের জন্য অপেক্ষা করছে, না কেউ তাদের আমন্ত্রণের জন্য অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পুরোপুরি এর সাথে নেই। কেউ একজন সদস্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা নিয়ে কোন ধোঁয়াশা থাকা উচিত নয়।”

রাষ্ট্রসংঘের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া সরাসরি ভারত সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল। আমেরিকা কাশ্মীর ইস্যুকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে পক্ষান্তরে ভারতকেই সমর্থন করে। চিনও এ বিষয়ে পাকিস্তানের পাশে নেই। ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে পাকিস্তানের করা অভিযোগও রাষ্ট্রসংঘে খারিজ হয়ে গিয়েছে। এরপর বিশ্বের বাকী মুসলিম দেশগুলিও পাশে দাঁড়াতে অস্বীকার করায় বিপাকে পড়ল পাকিস্তান। অরগানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের দুই সদস্য ইউনাইটেড আরব অফ এমিরেটস ও মালদিভস কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ, কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়ার সিদ্ধান্তে সমর্থন জানিয়ে এটিকে ভারতের অভ্যন্তরীন ব্যাপার বলে উল্লেখ করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026