প্রায় দেড় মাস আগে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরত জাহান। এখন তাঁর পরিচিতি শুধুমাত্র অভিনেত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয় কার সপ্তদশ লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই সাত পাকে বাঁধা পড়ার পর হানিমুনে যাওয়া আর হয়ে ওঠেনি। দীর্ঘ দেড় মাস পর রাজনীতি এবং অভিনয় দুটিই দিক সামলে স্বামীর হাত ধরে গত সপ্তাহেই মরিশাস রওনা দিয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। হানিমুনে গিয়ে সেখানকার বেশ কিছু দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নুসরত।
কখনও সমুদ্রের নীল জলরাশির মধ্যে বোটে শুয়ে থাকা নুসরত আবার কখনো নিখিলের সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবিও শেয়ার হয়েছে। কিন্তু হানিমুনে গিয়ে নুসরত আরও একটি ছবি শেয়ার করেছেন যা ইতিমধ্যে ইনস্টাগ্রামে সাড়া ফেলে দিয়েছে আর যেখানে দেখা গিয়েছে একটি বাচ্চা কোলে নুসরত বেশ হাসিখুশিই রয়েছেন শুধু তাই নয় সেই বাচ্চাকে কোলে নিয়ে নুসরত চুমু খেতেও দেখা গিয়েছে। যদিও বাচ্চাটি আসলে কার তা নিয়ে কিছু জানা যায়নি কিন্তু ছবিটি যে সকলের বেশ পছন্দ হয়েছে তা বোঝাই যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…