বোমা, গুলি চললো ডেপুটি মেয়রের বাড়ির সামনে!

রাজীব ঘোষ : বিধাননগর করপোরেশনের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ব‍্যাপক বোমাবাজি হয়।কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ।এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির পাশে এক বিজেপি কর্মীর বাড়ি রয়েছে।অভিযোগ, সেই বাড়ি থেকেই বিধাননগরের ডেপুটি মেয়রের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে।পরে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়েছে।

তাপসের বাড়ির পাশে যে বিজেপি কর্মীর বাড়ি থেকে এই আক্রমণ হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সেই বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে।ঘটনাস্থলে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন।এদিন সকালে চিনার পার্ক থেকে রাজারহাট রুটের সমস্ত অটো, টোটো,ম‍্যাজিক গাড়ির চালকেরা ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের কাছে থেকে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন।পরে ওই চালকেরা রাস্তা অবরোধ করেন।ফলে যথেষ্ট সমস্যা শুরু হয়।

এই রুটের সমস্ত অটো, টোটো,ম‍্যাজিক গাড়ির চালকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিধাননগরের ডেপুটি মেয়র প্রতিদিন প্রত‍্যেকটি গাড়ি থেকে ৮০ টাকা করে নেন।সেই টাকা দিতে অস্বীকার করলে তাকে রুটে গাড়ি চালানোর ক্ষেত্রে সমস্যা তৈরী করা হয়।এমনকি মারধর পর্যন্ত করা হয়।শুধু ডেপুটি মেয়র নন,ওই এলাকার বিধাননগর করপোরেশনের কাউন্সিলর আজিজুল হোসেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেন ওই রুটের সব চালকেরা।

বিধাননগর কমিশনারেটের পুলিশ বাহিনী এসে অবরোধ সরিয়ে দেয়।তারপর তাপস চ‍্যাটার্জীর বাড়ির সামনে বোমা, গুলি চালানোর অভিযোগ ওঠে।এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।বিধাননগর পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026