বৌদি তো নয় যেন অ্যাটম বোম্ব! (দেখুন ভিডিও)

আবার ‘হইচই’ তে আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন-৩’। এবছর দুর্গাপুজো থেকে স্ট্রিমিং হবে ‘দুপুর ঠাকুরপো সিজন ৩’। ‘দুপুর ঠাকুরপো’- তে আমরা স্বস্তিকা মুখার্জীকে ‘উমা বৌদি’ রূপে এবং মোনালিসাকে ‘ঝুমা বৌদি’ রূপে দেখেছি। এবার ফ্লোরা সাইনিকে দেখা যাবে নতুন বৌদি রূপে, আগেও তিনি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এবার বৌদির নাম হবে ফুলওয়া বৌদি। সঙ্গে থাকবে তাঁর সাতজন ঠাকুরপো।

এইবারও সেই একই মেস বাড়ির গল্প থাকবে যেখানে সাতজন দেওর বসবাস করছেন। সাতজন ঠাকুরপোদের প্রত্যেকের নামই ইউনিক। কেউ দাদু আবার কেউ মানি সিংহ, সঙ্গে আছে ব্যাটম্যান আবার ড্রাকুলাও। এই সিজনে ফুলওয়া বৌদির সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হবে ব্যাটম্যানকে। কিন্তু দেওরদের চোখ এড়িয়ে কীভাবে নিজের বউকে বাঁচাবেন ব্যাটম্যান?

ফ্লোরা সাইনির পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা যাবে জোজো, পলাশ চতুর্বেদী, অনিরুদ্ধা গুপ্তা, ঋত্বিক মুখার্জী, সর্বজয় দে, অয়ন ভট্টাচার্য, সৌম্ম্য ভট্টাচার্য, জয়প্রকাশ পাল ও অভিজিৎ গুহকে। শুভ প্রামাণিক এই সিজনটি পরিচালনা করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026