বড় খবরঃ সিবিআইয়ের তলব এবার তৃণমূলের এই মন্ত্রীকে!

রাজীব ঘোষ : সারদার মামলায় শীঘ্রই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে চাইছে সিবিআই।সেই কারণে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাদের তলব করছে সিবিআইয়ের অফিসাররা।এবার রাজ‍্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই।মূলত তৃণমূলের মুখপত্র জাগো বাংলার অ্যাকাউন্টে সারদার সঙ্গে আর্থিক লেনদেনের ব‍্যপারে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।জাগো বাংলার অ্যাকাউন্টে অবৈধ অর্থলগ্নি সংস্থা সারদার টাকা জমা পড়েছিল কিনা, কত টাকার লেনদেন হয়েছিল, কার মাধ্যমে সারদার সঙ্গে জাগো বাংলার টাকার লেনদেন হয়েছিল, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই রাজ‍্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই।

এর আগে তৃণমূলের মুখপত্রের বিষয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে জেরা করে সিবিআই।তার কাছে থেকে সারদার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চায় সিবিআইয়ের অফিসাররা।মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক মানিক মজুমদারকে জাগো বাংলার আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জেরা করার জন্য সিবিআইয়ের অফিসাররা কালীঘাটে তার কাছে গিয়েছিলেন।মানিক মজুমদার তৃণমূলের মুখপত্র জাগো বাংলার আর্থিক বিষয়টি দেখতেন।তাই সিবিআই তার কাছে থেকে সারদার কী পরিমাণ টাকা তৃণমূলের মুখপত্রে এসেছে, কার মাধ্যমে এসেছে, সেই বিষয়ে তাকে জেরা করা হয়।সিবিআইয়ের আধিকারিকরা মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকা ছবি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে চায় মানিক মজুমদারের কাছে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকা ছবি বিক্রির টাকা চেকের মাধ্যমে এসেছে।সমস্ত টাকাই চেকে নেওয়া হয়েছে।ত্রিনেত্র নামে একটি কোম্পানির নামে চেকে টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।সিবিআই এই বিষয়ে তদন্ত করছে।তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীকেও জাগো বাংলার সঙ্গে সারদার লেনদেন সংক্রান্ত বিষয়ে জেরা করার জন্য সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল।

তাকেও এই বিষয়ে সিবিআইয়ের অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছেন।সারদাকাণ্ডে এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করার ব‍্যাপারে তিনি কিছু বলতে চাননি।তার কথায় সিবিআইয়ের চিঠি যেহেতু এখনো পান নি,তাই এই বিষয়ে কিছু বলবেন না।স্বাভাবিক ভাবেই একটা বিষয় পরিস্কার সারদাকাণ্ডে যথেষ্ট তৎপরতার সঙ্গে সিবিআই তদন্ত করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026