নিজস্ব সংবাদদাতা: কৃষকদের বড়সড় ঘোষণা সরকারের কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থা করল মোদির নেতৃত্বাধীন ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ পেনশন যোজনায় নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। এই পেনশনের মাধ্যমে ৫ কোটি ষাটোর্ধ্ব কৃষককে ৩০০০ টাকা করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে কৃষি মন্ত্রক। কোন পেনশন প্রাপক ৬০ বছরের আগে মারা গেলে পাওয়া যাবে ৫০ শতাংশ অর্থ পাবেন তাঁর স্ত্রী। অর্থাৎ পেনশন বাবদ ১৫০০ টাকা করে পাবেন পেনশন প্রাপক কৃষকের স্ত্রী।
আজ অর্থাৎ ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে নাম নথিভুক্তকরণের কাজ। ভারত সরকারের এই যোজনার সাথে যুক্ত রয়েছে এলআইসির পেনশন ফান্ড। এখনও পর্যন্ত এই যোজনার সাথে যুক্ত হয়েছেন ৪১৮ জন কৃষক। 1800-180-1551 এই নম্বরে ফোন করলে রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ৷ এছাড়াও সামান্য সেবা কেন্দ্র, রাজ্যের নোডাল অফিসার ও রেজিস্ট্রেশন করবেন৷ রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড, কৃষক হিসাবে প্রমাণপত্র, জনধন সেভিংস অ্যাকাউন্টের পাসবই প্রয়োজন হবে। কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…