জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডার আওতায় আসতে রাজি হল ভারতীয় ক্রিকেট বোর্ড। বহু বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজের প্রতিরোধ দেখিয়ে এসেছিল। ন্যাশানাল অ্যান্টি ডোপিং এজেন্সি এবার থেকে ভারতীয় দলের সমস্ত ক্রিকেটারদের ডোপ টেস্ট নেবে শুক্রবার এই ব্যাপারে জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। শুক্রবার বিসিসিআই সিইও রাহুল জোহরির সাথে বৈঠক করেন ক্রীড়া সচিব রাধেশ্যাম ঝুলানিয়া।
এদিকে বিসিসিআই -র সিইও জোহরি জানিয়েছেন, দেশে যে নিয়ম মানা হয় বিসিসিআই-ও সেটা মেনে চলবে। বোর্ডের হোয়ারঅ্যাবাউট ক্লজ নিয়ে চূড়ান্ত আপত্তি ছিল। যে নিয়মে ক্রিকেটারদের প্রত্যেকে কে কখন কোথায় যাচ্ছেন তার সম্পর্কে লিখিতভাবে জমা দিতে হবে৷ কিন্তু এই প্রস্তাব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিলনা বোর্ডের। ক্রীড়ামন্ত্রক বারবার চাপ দিয়েছে বোর্ডকে নাডার শর্ত মেনে নেওয়ার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…