দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করে তোলা হবে। ৭৩তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একথা জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পরম্পরা মেনে এদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানেই একথা জানান তিনি। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
প্রতি বছরের ন্যায় দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হয় দেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭২ বছর পূর্ণ হয়ে ৭৩এ পা দিল ভারতবর্ষ। সেই উপলক্ষ্যে লালকেল্লা থেকে থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আজ প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করার কথা জানান। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে চিফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিয়োগ করা হবে। যারা বিভিন্ন বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করবে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে তৎপর হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, এই ব্যবস্থা আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। এতে ভবিষ্যতে দেশের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…