নিজস্ব সংবাদদাতা: ৩৭০ ধারার অবলুপ্তি নিয়ে কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান দুই দেশের কাছে শান্তি রক্ষার আর্জি জানালেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতারেস।
প্রসঙ্গত, গতকাল, সোমবার ভারতের আইনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে পাস হয় ঐতিহাসিক সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল। তারপরই সীমান্তের ওপারে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায়। একের পর এক ট্যুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই বিলকে অসাংবিধানিক ও আন্তর্জাতিক শান্তি রক্ষার পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি। যদিও ভারত ব্যাপারটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজেদের সিদ্ধান্তে অবিচল থেকেছে। অন্যদিকে কাশ্মীরে দফায় দফায় সেনা মোতায়েন করেছে ভারত সরকার। আর এতেই বিপদের আশঙ্কা করছে পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ভারতের সব ধরনের আক্রমণের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী ইমরান খান আজ, মঙ্গলবার আবার জরুরীকালীন ভিত্তিতে আইনসভায় বিষয়টি উত্থাপন করতে চলেছেন। এই পরিস্থিতিতে দুই দেশের প্রতি রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের আর্জি ঘটনা পরম্পরায় বিশেষ মাত্রা যোগ করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রও কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…
ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…