নিজের কিলার লুক দিয়ে এবারে ভারতের বাজারে রাজত্ব করতে চলেছে ইয়ামাহা এফ জেড। শক্তিশালী ইঞ্জিন দিয়ে রীতিমতো একতরফাভাবে বাজারে রাজত্ব করতে চলেছে এই বাইকটি। এতদিন পর্যন্ত ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় বাইক ছিল বাজাজ পালসার। তবে এবারে ইয়ামাহা কোম্পানি তাদের নতুন FZ বাইকের মাধ্যমে ভারতের বাজারে একটা আলোড়ন সৃষ্টি করতে চলেছে। নতুন বৈশিষ্ট্যের সাথেই তরুণদের কাছে এই বাইকটি সবথেকে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে বলে জানা যাচ্ছে।
এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১৪৯ সিসি এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা আপনাকে ৭২৫০ আরপিএম গতিতে ১২.২ বি এইচ পি শক্তি দিতে পারে। এছাড়াও ৫৫০০ আরপিএম গতিতে, ১৩.৩ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এই ইঞ্জিনটি। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি শক্তিশালী ফাইভ স্পিড গিয়ার বক্স। এছাড়াও পেয়ে যাবেন বেশ কিছু চমৎকার বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে ডায়মন্ড ফ্রেম, টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেক, ১২.৮ লিটারের ফুয়েল ট্যাঙ্ক, টেলিস্কোপিক ফ্রন্ট এবং পিছনে ফর্ক সাসপেনশন, ডিজিটাল স্পিডোমিটার এবং সুইং আর্ম সাসপেনশন।
ভারতের বাজারে এই বাইকের দাম রাখা হয়েছে ১.৩২ লক্ষ টাকা। এই বাইকটি ভারতের বাজারে Bajaj Pulsar N250, Suzuki Gixxer 250, TVS Apache RTR 200 4V, Honda Hornet 2.0, KTM 200 Duke এর মত বাইকের সাথে প্রতিযোগিতা করবে.
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…