Categories: দেশনিউজ

ভারতের বিশাল বড়ো ক্ষতি করতে চলেছে ডোনান্ড ট্রাম্প! কি করবে মোদী সরকার?

ভারত ও চিন বর্তমানে উন্নয়নশীল দেশ নয়, এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, বিশ্ব বানিজ্য সংস্থা থেকে অন্যায্য ভাবে সুবিধা নিচ্ছে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর এই দুই দেশ। এটা তিনি চলতে দেবেন না বলে হোয়াইট হাউস সূত্রে এমনটাই খবর।

আমেরিকার পণ্যের উপর ভারতের অতিরিক্ত শুল্ক নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প। অন্যদিকে আমেরিকা চিনা পন্যের উপর শাস্তিমূলক কর চাপানোর পর চিন পাল্টা ব্যবস্থা নেয়। তখন থেকেই দুই দেশের মধ্যে বানিজ্যিক চাপানউতোর চলছে। যে কারণে ট্রাম্প বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে চিঠি লিখে ‘উন্নয়নশীল দেশের’ মাপকাঠির ব্যাপারে জানতে চান। ট্রাম্পের মূল লক্ষ্য ছিল তুরস্ক, চিন ও ভারত।

পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ভারত ও চিন বর্তমানে এশিয়ার দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশ। অথচ উন্নয়নশীল দেশের তকমা নিয়ে এই দুটি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে অনৈতিক ভাবে সুবিধা নিয়ে চলেছে। বিশ্ব বাণিজ্য সংস্থা একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক নীতি নির্ধারণে নজর রাখে। এই সংস্থার বর্তমান নিয়ম অনুসারে উন্নয়নশীলগুলো বেশ কিছু সুবিধা পেয়ে থাকে। বিশেষ বিশেষ ক্ষেত্রে রফতানি ভর্তুকিও পেয়ে থাকে দেশগুলো। অথচ উন্নত দেশগুলোর ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করে বিশ্ব বাণিজ্য সংস্থা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026