রাজীব ঘোষ : লেখিকা তসলিমা নাসরিন ভারতের স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ছবি পোষ্ট করেছেন ফেসবুকে।দেশবাসীকে ৭৩ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।হাসিমুখে তেরঙা হাতে নিয়ে ছবি তুললেন।বাড়ির ছাদেও ওড়ালেন ভারতের জাতীয় পতাকা।ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসে তসলিমা নাসরিন লিখলেন,আজ ১৫ ই আগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম।ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা।আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি?অধিকাংশ বুঝি না।
আমাদের দিশি শাসকেরা সেই শাসকদের অনুকরণ করেন,যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম।তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও।শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝান্ডা ওড়াও।মানুষের অধিকারের জন্য তার লড়াই।তসলিমা নাসরিন পদে পদে বুঝিয়ে দেন,দেশ,কাল,সীমানার।গন্ডিতে তার লড়াই থেমে থাকবে না।শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার সংগ্রাম।তিনি ভারতে থাকুন বা অন্য কোনো দেশে মানুষের অধিকার নিয়ে তার লেখা, লড়াই কোনোটাই থামবে না।তসলিমা নাসরিন এখনো দেশ ছাড়ার ব্যথা অনুভব করেন।২৫ বছর আগে তিনি তার দেশ ছেড়ে এসেছিলেন।
নিজের দেশ,নিজের ঘর,নিজের মানুষদের ছেড়ে আসার যন্ত্রণা তাকে যথেষ্ট অস্বস্তি দেয়।তবে তসলিমা নাসরিন নতুন ঠিকানায় নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছেন।ভারত এখন তার নতুন ঘর,নতুন আস্তানা।তসলিমা নাসরিন এর আগে একটি পোষ্টে লিখেছিলেন, ৮ ই আগস্ট, ১৯৯৪ আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তিনি লেখেন,৮ ই আগস্ট, ২০১৯,মাঝখানে ২৫ বছর চলে গেছে।আমি এখনো দেশহীন,গৃহহীন।তসলিমা নাসরিন এখন থাকেন ভারতের রাজধানীতে।তসলিমা নাসরিনের কথায় এখনো তিনি দেশছাড়ার ব্যথা অনুভব করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…