মমতা ঘনিষ্ঠ সচিবের অফিসে সিবিআই, দেখুন তিনি কে?

রাজীব ঘোষ: বৃহস্পতিবার রাজ‍্যের পর্যটন সচিব মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অত্রি ভট্টাচার্যের অফিসে হানা দেয় সিবিআই।গত শুক্রবার সারদাকাণ্ডে তদন্তের জন্য সিবিআইয়ের অফিসাররা পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের অফিসে যায়।অত্রি ভট্টাচার্য্য সেদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বিশেষ কাজে ব‍্যস্ত থাকার কথা জানান।তারপর এদিন দুপুরে সিবিআই আধিকারিকরা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের অফিসে গিয়েছেন।২০১৩ সালে সারদা কর্তা সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর রাজ‍্য সরকার সারদার একটি টিভি চ্যানেলের দায়িত্ব নেয়।সারদার টিভি চ্যানেল তারা-র দায়িত্ব নেয় রাজ‍্য সরকার এবং মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তারা-কে ৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় তথ‍্য-সংস্কৃতি দফতর।

এই বিষয়ে তদন্তের জন্য সিবিআই গোয়েন্দারা পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের অফিসে গিয়েছেন।যখন রাজ‍্য সরকার সারদার টিভি চ্যানেল তারা-র দায়িত্ব নেয় তখন রাজ‍্যের তথ‍্য ও সংস্কৃতি দফতরের সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য্য।সিবিআইয়ের বক্তব্য, সারদা রাজ‍্যের লক্ষ লক্ষ আমানতকারীদের টাকা আত্মসাৎ করার পর সারদার টিভি চ্যানেলে সরকার কেন টাকা দিয়েছিল?সিবিআইয়ের দাবি, সেই সময় সারদার চ‍্যানেলে মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা দেওয়া হয়েছিল এবং বেশ কিছু অর্থলগ্নি সংস্থা ওই চ‍্যানেলে টাকা দিয়েছিল।

সিবিআইয়ের প্রশ্ন, মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা কেন সারদার টিভি চ্যানেলকে দেওয়া হয়েছে?সিবিআই এই বিষয়ে তৎকালীন তথ‍্য ও সংস্কৃতি দফতরের সচিব অত্রি ভট্টাচার্যকে চিঠি দিয়েছিল।তার জবাবে সরকার জানায়,কলকাতা হাইকোর্টের নির্দেশে দেওয়া হয়েছিল এবং মুখ‍্যমন্ত্রী ও তথ‍্য-সংস্কৃতি দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা চ‍্যানেলকে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছিলেন।স্বাভাবিক ভাবেই মমতা ঘনিষ্ঠ পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের অফিসে সিবিআই হানা দেওয়ায় যথেষ্ট জল্পনা শুরু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026