মমতা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য মুকুল রায়ের, তোলপাড় রাজ্য জুড়ে!

রাজীব ঘোষ : রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।মুকুল রায় মমতার ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।রাজ‍্যের সব প্রাক্তন মুখ‍্যমন্ত্রীদের সঙ্গে তুলনা করে তার ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।মুকুল রায় এদিন বিধান রায়,প্রফুল্ল ঘোষ,সিদ্ধার্থ রায়ের কথা যেমন তুলেছেন, তেমনি জ‍্যোতি বসু,বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার ভুল ইতিহাস বলেছেন। কোনো সময় তিনি বলেন কিটস ও গান্ধীজি লন্ডনে বৈঠক করেছিলেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল ১৯৪১ সালে।মমতা বলেন গান্ধীজিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস দিয়ে ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট অনশন ভঙ্গ করিয়েছিলেন, এই ধরনের ভুল ইতিহাস তিনি বলেছেন বলে অভিযোগ করেন মুকুল রায়।এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বক্তব্য ঢেকে রাখতেন তারা।আর এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন।সেটা করতেই সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন।

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ‍্যমন্ত্রী করতে জীবন বাজি রেখেছিলেন বলে জানিয়েছেন মুকুল রায়।পরে বুঝতে পারেন চোর তাড়াতে গিয়ে ডাকাত নিয়ে এসেছেন।বিজেপি নেতা মুকুল রায় আরো বলেন, দল চালানোর সময় মমতার ভুল কথা তারা ঢেকে রাখতেন।সেই পাপের প্রায়শ্চিত্ত করতে সারা রাজ‍্যে এখন ঘুরে বেড়াচ্ছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026