Categories: নিউজ

মানচিত্রে পরিবর্তন! ঐতিহাসিক কাশ্মীর ভাগ!

নিজস্ব সংবাদদাতা: বিতর্ক চলছিলই। কেন্দ্রে শক্তিশালী শাসক ক্ষমতায় এসে দৃঢ় পদক্ষেপ গ্রহন করবে- প্রত্যাশা ছিল। জল্পনার অবসান ঘটিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় পেশ করলেন সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল। সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা বিলোপের মাধ্যমে নিলেন ঐতিহাসিক সিদ্ধান্ত। গঠিত হল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। আর এর ফলেই আমূল বদলে ভারতের মানচিত্র। অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যের দক্ষিণ ও পশ্চিম অংশ নিয়ে গঠিত জম্মু ও কাশ্মীর টেরিটোরি এবং উত্তর পূর্ব অংশ নিয়ে লাদাখ টেরিটোরি গঠিত হল।

পর্যটনের পীঠস্থান ভূ-স্বর্গে এর প্রভাব কতটা পড়বে তা তো ভবিষ্যৎ বলবে। তবু, একনজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ভাগে পড়ল কোন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি। শ্রীনগর থেকে কাশ্মীর উপত্যকা, আনন্দমার্গ থেকে গুলবার্গ, ডাল হ্রদ সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো রয়েছে জম্মু ও কাশ্মীরের ভাগে। অন্যদিকে, লেহ্ শৈলনগরী, লাদাখ ও প্যাংগং হ্রদ থাকবে লাদাখ টেরিটোরিতে। তবে, পর্যটন নির্ভর এই রাজ্য ভাগ হয়ে যাওয়ায় তা পর্যটন শিল্পে ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা রাজ্যবাসীর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026