মা লক্ষ্মীকে নিজের বাড়িতে রাখতে এই জিনিসগুলি আজই আপনার বাড়িতে আনুন, আর্থের অভাব হবে না!

মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। কিন্তু এরপরও যারা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত থেকে যান তারা শেষ পর্যন্ত নিজেদের ভাগ্যকে দোষ দেন। যে ব্যাক্তি সৎ পথে থেকে পরিশ্রম করেন মা লক্ষ্মী সর্বদা তার সাথেই থাকেন। এজন্যই বলা হয়ে থাকে মা লক্ষ্মী ব্যাক্তির ভাগ্যে নন ব্যাক্তির কর্মেই প্রসন্ন হন। যে বাড়িতে দেবী লক্ষ্মী থাকেন সে বাড়িতে অর্থ সম্পদের অভাব থাকে না। কিন্তু দেবী লক্ষ্মী খুবই চঞ্চলা। তাই তার এক বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যাওয়ার প্রবণতা আছে। তাই মা লক্ষ্মীকে নিজের বাড়িতে রাখতে এই কটি জিনিস আজই আপনার বাড়িতে আনুন।

১। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার। তাই এইদিন ভক্তি ভরে দেবী লক্ষ্মীর পুজো করলে লক্ষ্মী হন অচলা। অর্থাৎ এইদিন পুজো করলে গৃহে তার স্থায়ী বাসস্থান হয়। এইদিন মা লক্ষ্মীকে পদ্মফুলের মালা দিন এরপর সেই মালা টাকা পয়সা যেখানে আছে সেখানে রেখে দিন। এতে করে মা লক্ষ্মী তুষ্ট হন।

২। বিশেষ কোনো খারাপ পরিস্থিতি না হলে খাবার নষ্ট করবেন না। মনে রাখবেন অন্ন হচ্ছে মা লক্ষ্মী। তাই অন্ন নষ্ট করলে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই খাবার দাবার নষ্ট করবেন না।

৩। বাস্তুশাস্ত্র মতে মানিব্যাগে কিছুটা কর্পূর কাগজে মুড়ে রাখলে মা লক্ষ্মী তুষ্ট হন।

৪। মনে রাখবেন গৃহস্থের চালের পাত্র যেন কখনো ফাঁকা না থাকে। কখনো চাল ফুরিয়ে গেলে বলবেন আন যে চাল ফুরিয়ে গেছে, বলবেন যে চাল বাড়ন্ত কারণ দেবী লক্ষ্মীর ভান্ডার কখনোই ফাঁকা হয় না।

৫। খেয়াল করে দেখবেন বাজারে ছোট ছোট নারকেল পাওয়া যায়, এগুলোকে বলে শ্রীফল। ঠাকুরঘরে মা লক্ষ্মীর সামনে এই শ্রীফল রাখলে মা লক্ষ্মী বেজায় খুশি হন।

৬। বাড়িতে কড়ি রাখলে মা লক্ষ্মী আকৃষ্ট হন। এছাড়া হিন্দুশাস্ত্র অনুসারে একটি ছোট কলসিতে যদি সিঁদুর মাখিয়ে ঠাকুর ঘরে রাখা যায় তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। তাহলে এগুলো আজই আপনার বাড়িতে করুন, আর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে পড়ুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026