Categories: নিউজ

মুখেই হুশিয়ারী, ভারতের ভয়ে কী করল পাকিস্তান, দেখুন

রাজীব ঘোষ : কাশ্মীরে ভারত সরকার ৩৭০ ধারা বিলোপ করার পর পাকিস্তান হুশিয়ারী দিয়ে এসেছে নয়াদিল্লিকে।পাকিস্তানের হুশিয়ারী যে শুধু মুখেই সেটা তাদের সিদ্ধান্তে প্রমাণ হয়ে গিয়েছে।ভারতের হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা আংশিক বন্ধ করে দিলো ইসলামাবাদ।পাকিস্তানের আকাশপথ আগামী ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত আংশিক বন্ধ থাকবে।পুলওয়ামায় ভারতের নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণের পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক করে।এরপর ওই দেশে আকাশপথ সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।তার কিছুদিন পর আকাশপথ খুললেও সেটা ছিল আংশিক।গত মাসে নিষেধাজ্ঞা সম্পূর্ণ ভাবে উঠে গিয়েছিল।পাকিস্তানের অসামরিক বিমানমন্ত্রক গত ১৫ ই জুলাই নির্দেশিকা দিয়ে জানায়, পাকিস্তানের আকাশপথ সব ধরনের বিমানের জন্য খুলে দেওয়া হচ্ছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বসেন।সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,

  • ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানো হবে।
  • ভারতের সঙ্গে সমস্ত রকম বানিজ্যিক সম্পর্ক বাতিল।
  • ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে পর্যালোচনা হবে।
  • পাকিস্তান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জম্মু-কাশ্মীরের বিষয়টি জানাবে।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে থাকা পাক কূটনীতিবিদদের কাশ্মীরে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতে হবে।
১৪ ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস।পাকিস্তান ওই দিনটি কাশ্মীরিদের সমর্পণ করবে।পরের দিন ভারতের স্বাধীনতা দিবস কালো দিন হিসেবে পালিত হবে পাকিস্তানে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।পাকিস্তান এরপর জানিয়ে দেয়,ভারতে নতুন রাষ্ট্রদূত মইন-উল-হককে তারা পাঠাচ্ছে না।পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশ ছাড়তে বলা হয়েছে।মোদী সরকার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরী হয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে রাষ্ট্রসংঘে টেনে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু এয়ারস্ট্রাইকের আশঙ্কায় নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।পাকিস্তানের এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, পাকিস্তান শুধু মুখেই মারিতং-।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026