অরূপ মাহাত: বেশ কিছু দিন ধরেই স্যোশাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে। নানা সময়ে খলিস্থানিদের হয়ে স্যোশাল মিডিয়ায় গলা ফাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবার মাত্রা ছাড়ালেন র্যাপ গায়িকা হার্ড কউর। বেশ কিছু দিন ধরে খলিস্থানিদের হয়ে উস্কানিমূলক ছড়াচ্ছিলেন ট্যুইটারে, তার মাঝে হঠাৎই আক্রমণ করে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অপমানজনক এই ট্যুইটে আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্যুইটার কর্তৃপক্ষ বাধ্য হয় গায়িকার একাউন্টটি বন্ধ করতে।
শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, হার্ড কউরের নিশানায় রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। খুব সম্প্রতি ট্যুইটারে র্যাপ গায়িকা হার্ড কউর একটি ভিডিও প্রকাশ করেন। এই ভিডিওতে সরাসরি আক্রমণ করেন ভারতের দুই সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তিত্বকে। এরপরই ট্যুইটার কর্তৃপক্ষ হার্ড কউরের একাউন্টটি বন্ধ করে দেয়। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। স্যোশাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক ভিডিও প্রকাশ ও অযৌক্তিক ব্যক্তি আক্রমণের কারণে ট্যুইটার কর্তৃপক্ষ র্যাপ গায়িকার একাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…