আবার মোদির মুকুটে নতুন পালক। আগস্টেই আমির শাহীর সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ পাচ্ছেন মোদি। তিন দিনের সফরে সংযুক্ত আমিরশাহী তে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই তার হাতে তুলে দেওয়া হবে আমি চাই সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ জায়েদ’।
রবিবার বিদেশমন্ত্রক থেকে এই খবর জানানো হয়েছে। অগাস্টেই মোদির জন্য এই বিশেষ সম্মানের কথা ঘোষণা করেছিল আমিরশাহী। আগামী 23 শে আগস্ট মোদির সফরের দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে আরব আমিরশাহির সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্য দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। এই সম্মান প্রদান প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে আমিরশাহির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নায়হান জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরো বলেন ভারত ও আরব আমিরশাহির মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক ছিল তাতে নতুন মাত্রা জুড়েছেন মোদি।
সংযুক্ত আরব আমিরশাহীর অন্যতম সস্তা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এর নামে এই পুরস্কার দেওয়া হয়। তার জন্মশতবর্ষে পুরস্কারটি দেয়া হচ্ছে নরেন্দ্র মোদিকে।
উল্লেখ্য ভারতের তৃতীয় বৃহত্তম ডেট পার্টনার হলো সংযুক্ত আরব আমিরশাহী। ভারতকে যেসব দেশ তেল দেয় তাদের মধ্যে চতুর্থ বৃহত্তম এই আমিরশাহী। মোদির সফরের আগামী দুই দিনে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রক জানাচ্ছে এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে।
বিদেশমন্ত্রক জানিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কথা হবে তাদের। এমনিতেই দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ ছাড়াও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের বাণিজ্য 2018-19 এ 1.3 বিলিয়নে পৌঁছেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…