মোদীকে কী দেওয়া উচিত বললেন বিজেপি সাংসদ

রাজীব ঘোষ: সোমবার লোকসভার জিরো আওয়ারে মধ‍্যপ্রদেশের রতলাম কেন্দ্রের বিজেপি সাংসদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানান। তার এই বক্তব্যকে সমর্থন করেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ও অন‍্যান‍্য সাংসদরা। মধ‍্যপ্রদেশের বিজেপি সাংসদ বলেন, এর আগে দেশের কাশ্মীর সমস্যা নিয়ে অন্য কোনো প্রধানমন্ত্রী এতটা গুরুত্ব দিয়ে ভাবেন নি। কাশ্মীরে আর্টিকল 370 ধারা বিলোপ করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা উচিত। দীর্ঘদিন ধরে কাশ্মীরে এই ধারা জারি থাকায় পাকিস্তানের মদতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

দেশের এই সমস্যা নিরসনের জন্য এর আগে কোনো প্রধানমন্ত্রী সাহস দেখাতে পারেন নি।দেশে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে দেশের দীর্ঘদিন ধরে চলা বহু সমস্যা সমাধানের দিকে এগোচ্ছে। এর আগে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এপর্যন্ত মোদী সাতটি আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। আরব আমীরশাহী নরেন্দ্র মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। মূলত ভারতের সঙ্গে আরব আমীরশাহীর কূটনৈতিক সম্পর্ক মোদীর জন্য যথেষ্ট উন্নতি হয়েছে। তারপর রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকেও নরেন্দ্র মোদীকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতির জন্য রাশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।

নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্তরে সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পরে এবার দলীয় সাংসদদের পক্ষ থেকে মোদীকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার আবেদন করা হয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদীর একাধিক গুরুত্বপূর্ণ সাহসী পদক্ষেপ দেশবাসী প্রশংসা করছেন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026