ওয়েব ডেস্ক : বাগানের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না মোহনবাগানের প্রাণ ভোমরা “সবুজ তোতা” হোসে রাম্যিরেজ ব্যারেটো। বাগানের বর্ষপূর্তি অনুষ্ঠান প্রতি বছরের মতো এই বছরও পালন করা হয় ২৯ জুলাই তে। সেখানে প্রতিবারের মতো এইবারেও চাঁদেরহাট দেখেছে গোটা ময়দান বর্তমান থেকে প্রাক্তনী সবুজ মেরুনের প্রায় সব পরিচিত মুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ব্যতিক্রম শুধুই ব্যারেটো। অনুষ্ঠানের দুদিন পর অর্থাৎ আজ সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে সমস্ত ক্ষোভ উগড়ে দেন “সবুজ তোতা”। ব্যারেটো এদিন ফেসবুকে লেখেন ‘মোহনবাগান আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে বিরাজ করছে ক্লাবের জার্সি তুলে রেখেছি কয়েকবছর হলো কিন্তু প্রাক্তনী হয়ে যাওয়ার পর বাগান থেকে তেমন সম্মান পাই নি কোনোদিন। এমনকি ক্লাবের অনেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় নি আমায়।’ বাগান জার্সিতে প্রায় ৩০০ এর কাছাকাছি গোল করা ব্যারেটোর সাথে এরূপ আচরণে হতবাক সকলেই।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…