সুরজিৎ দাস : মোহনবাগানের পঞ্চম বিদেশি হতে চলেছেন ২৮ বছরের ত্রিনিদাদ টোবাগোর জাতীয় দলের সেন্ট্রাল ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস। প্রায় ৬.৩ ফুট উচ্চতা বিশিষ্ট এই সেন্ট্রাল ডিফেন্ডার খেলেছেন একাধিক ক্লাবে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লীগের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন্স লীগ (উত্তর আমেরিকা) খেলেছেন। ত্রিনিদাদ এর জাতীয় দলের হয়ে ৭৯ টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি দেশের জার্সি তে নিয়মিত খেলেন।
গত মরশুমে তিনি খেলেছেন সৌদি আরবের দ্বিতীয় ডিভিশন ক্লাব আল-আরোবা তে। এছাড়াও আমেরিকার স্পোর্টিং কানসাস সিটিতে খেলার অভিজ্ঞতা আছে তার। ২৮ বছর বয়সেই অর্ধেক বিশ্ব ঘুরে এবার মোহনবাগানে পা রাখতে চলেছেন তিনি। ডিফেন্সে ফ্রান মোরান্তের পাশে খেলতে দেখা যাবে তাকে। বড়ো চেহারার এই ডিফেন্ডার কে যদিও এখনই পাচ্ছে না সবুজ মেরুন শিবির সব ঠিকঠাক চললে চলতি মরশুমের আই লিগেই ফ্রান মোরান্তের সাথে জুটি বাধবেন তিনি যদিও কলকাতায় তিনি কতোটা সাফল্য পান তা সময়ই বলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…