Categories: দেশনিউজ

ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এর বিশেষ পর্বে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! নতুন কি বার্তা দিতে চলেছেন, জেনে নিন

‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ শো তে আজ, সোমবার ঠিক রাত ৯ টায় বিয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে দেখা যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিখ্যাত ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ অনুষ্ঠানে তাঁর বিশেষ পর্ব দেখার জন্য টুইটারে সকলকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, পর্বটির শ্যুটিং হয়েছে জিম করবেট ন্যাশানল পার্কে। মোট ১৮০টি দেশে এই পর্বটি সম্প্রচারিত হবে। গ্রিলস বলেছেন, “পৃথিবী রক্ষা করতে, শান্তির আবহ তৈরি করতে এবং অদম্য ইচ্ছাশক্তিকে উৎসাহ দিতে সকলে মিলে এগিয়ে আসুন। শো-টি উপভোগ করুন।” স্বয়ং প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, “ভারতীয় প্রকৃতির সবুজে ভরা জঙ্গলের থেকে আর ভালো কিছু হতে পারেনা। প্রকৃতি আমাদের সকলের কাছে মায়ের মতো। তাই প্রকৃতিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আজ রাত ৯ টায় আপনাদের সকলকে এই শো টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার সাথে আপনারাও পুরো ব্যাপারটি উপভোগ করুন”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026